ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পাবনায় কসমেটিক্স গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

পাবনায় স্কয়ারের একটি কসমেটিক্স গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে। বুধবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লস্করপুরের খাঁ পাড়ার স্কয়ারের কসমেটিক্সর গোডাউনে আগুনের ঘটনা ঘটে।  


পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আশরাফুল হাসান ভুঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।’ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা আড়াই ঘন্টা  চেষ্টা করে বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

ads
ads
ads

Our Facebook Page

↑